নভেম্বরেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, জুনে চালু হবে দ্বিতীয় ইউনিট
আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গতকাল বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত